Join Our WhatsApp Group! Learn and Let others to Learn: NEWS
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Friday, August 06, 2021

Lakshmi Bhander Prakalpa /লক্ষ্মী ভান্ডার স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে?

August 06, 2021 0
 Lakshmi Bhander Prakalpa /লক্ষ্মী ভান্ডার স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে?

 



 

             লক্ষ্মী ভান্ডার স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে?

 

এই স্কিমের মূল লক্ষ হচ্ছে গরীব পরিবারের পাশে দাঁড়ানো। তফশিলি জাতি/ উপজাতি সহ মিলিয়ে প্রায় ১.৬ কোটি গৃহস্থ পরিবারে পাশে দাঁড়াতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই কারণে এই স্কিম সরকারের।

এই স্কিমের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে ছয় হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন। বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা।

এই স্কিমের মাধ্যমে সাংসারিক খরচের কিছুটা কমাতে সাহায্য করবে বলে দাবি।


১লা সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন মহিলারা।

     লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলি-

মমতা বন্দ্যোপাধায়ের কথা মতো রাজ্যের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। তবে নবান্ন সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১.৬ কোটি পরিবারকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত মহিলারা

এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই প্রকল্পে আবেদনের নুন্যতম বয়শ হতে হবে ২৫ বছর। শুধু তাই নয়, সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত এই টাকা পাওয়র জন্যে আবেদন করা যাবে।

তথ্য অনুযায়ী চুক্তি ভিত্তিক কর্মীরাও এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই ওই মহিলাকে বাংলার বাসিন্দা হতে হবে। ভিন রাজ্যের কোনও মহিলা এই প্রকল্পের জন্যে আবেদন করেন সঙ্গে সঙ্গে তা বাতিল কর দেওয়া হবে।

                       কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?

আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত 'দুয়ারে সরকার'-এর ক্যাম্প চলবে। 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে উপযুক্ত পরিচয়পত্র ও অন্যান্ত নথি-সহ লিখিত দরখাস্ত করতে হবে। আপাতত দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীভান্ডারে আবেদন জানানো যাবে। তবে খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমেও এই প্রকল্পের জন্যে মহিলারা আবেদন জানাতে পারবেন। যদিও সেই ওয়েবসাইটটি কি সে বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। খুব শীঘ্র রাজ্যের প্রশাসনিক প্রধান ওয়েবসাইটটির ঘোষণা করতে পারেন বলে খবর।

             লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যে নথি দিতে হবে

পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, যে জায়গাতে থাকেন সেই জায়গার প্রামাণ্য নথি। (তবে এক্ষেত্রে বাড়ির ঠিকানার যাবতীয় তথ্য দিলেই হবে), সংশ্লিষ্ট ব্যাক্তির আধার কার্ড থাকাটা প্রয়োজন। রেশন কার্ড, বয়সের প্রমান্য নথি, ব্যাঙ্কের পাসবুকের কপিও জমা দিতে হবে। তবে এক্ষেত্রে পাসবুকের প্রথম পেজটি কপি জমা দিতে হবে। পাশাপাশি একটি বাতিল চেকও জমা দিতে হবে। তবে আপনি যদি SC/ST হিসাবে এই প্রকল্পের জন্যে টাকা পেতে চান তাহলে প্রমান্য নথি হিসাবে আপনাকে দিতে হবে 

                 To download the form CLICK here

 

 

 

 

 

Thursday, November 05, 2020

আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার অধিকারী আপনি ?

November 05, 2020 0
আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার  অধিকারী আপনি ?

 আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার  অধিকারী আপনি ?



জ্বালানির দামে নাজেহাল গোটা দেশ৷ পেট্রোল পাম্পে গেলেই মিটার চড়তে থাকে৷ রোজ-প্রতিদিন৷ ফ্রি-তে কিস্সু মেলে না৷ তরল সোনা যে! তবে জেনে রাখুন, পেট্রোল পাম্পে কিছু পরিষেবা একেবারেই বিনামূল্যে পাওয়া যায়৷ অনেকেরই না-জানার সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ীরা৷
পেট্রোল-ডিজেল ভরাতে গিয়ে ফ্রি সুবিধগুলি অনেকেই নেন না৷ খানিকটা না-জানার ফলেও৷ একগুচ্ছ খরচ করে জ্বালানি নেবেন, ফ্রি পরিষেবাগুলি নিতে দোষ কী! তাই পেট্রোল পাম্পে কী কী ফ্রি পাওয়া যায়, রইল সেই পরিষেবাগুলির সন্ধান৷ আপনি হয়তো জানেন, অনেকেই জানেন না৷
প্রথম ফ্রি পরিষেবাটি হল টায়ারে হাওয়া ভরা গাড়ির চাকায় যদি হাওয়া কম থাকে, তা হলে পেট্রোল পাম্পে ফ্রি-তে ভরিয়ে নিন৷ যদি কোনও পাম্পে কেউ হাওয়া ভরার জন্য টাকা দাবি করে, তা হলে অবিলম্বে অভিযোগ দায়ের করুন সংশ্লিষ্ট পাম্পটির নামে৷ মানুষের না-জানার সুযোগ নিয়ে অনেকেই হাওয়া ভরানোর টাকা নিয়ে থাকেন বা কোনো পেট্রল পাম্প এ মেশিন না থাকলে সরাসরি অভিযোগ করুন |
কোনও বিপদে পড়েছেন রাস্তায়? ফোনে চার্জ নেই৷ চিন্তা না করে পেট্রোল পাম্পে যান৷ কারণ, পেট্রোল পাম্প থেকে জরুরি ফোন কল ফ্রি-তেই করা যায়৷
রাস্তায় জল তেষ্টা পেলেও ভরসা হতেই পারে পেট্রোল পাম্প৷ বিনামূল্যে পরিস্রুত পানীয় জল পাওয়া যায় পেট্রোল পাম্পে৷ কোনও পাম্পে পানীয় জলের সুবিধা না-থাকলে অভিযোগ দায়ের করতেই পারেন আপনি৷
দুর্ঘটনার কবলে পড়লে ফার্স্ট এইড-এর সুবিধাও ফ্রি থাকে পেট্রোল পাম্পে৷ রাস্তায় ছোটখাটো কাটাছেঁড়ায় পেট্রোল পাম্পে ফার্স্ট এইড নিতে পারেন৷ এর জন্য একটি পয়সাও লাগে না৷
প্রকৃতির ডাক এড়ানো সম্ভব নয়৷ শরীর খারাপ অনিবার্য৷ রাস্তায় তাই টয়লেট পেলে ভরসা কিন্ত‌ু পেট্রোল পাম্পই৷ যে কোনও পেট্রোল পাম্পে টয়লেট রাখা বাধ্যতামূলক৷ এর জন্যও কোনও পয়সা লাগে না৷


For more click           Class VIII  Click               Class VII Click

Sunday, October 18, 2020

১ নভেম্বর থেকে খুলছে স্কুল ?????, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের

October 18, 2020 0
১ নভেম্বর থেকে খুলছে স্কুল ?????, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের

১ নভেম্বর থেকে খুলছে স্কুল, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের


 দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনা চোখ রাঙাচ্ছে উত্তর-পূর্বের রাজ্য অসমেও। তবে নিউ নর্মালে এবার ধীরে ধীরে খোলা হবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অসমের হস্টেলগুলি আগামী ১ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে আগামী ১ নভেম্বর থেকেই রাজ্যের স্কুলগুলি চালু করা হবে বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

করোনাকালে একটানা বন্ধ রয়েছে স্কুল, কলেজ। অনলাইনেই চলছে পঠন-পাঠন। তবে সব পড়ুয়ারা সেই সুযোগ পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই করোনাকালে একটা বড় অংশের পড়ুয়ার পঠন-পাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা আতঙ্কে মাসের পর মাস বন্ধ স্কুল, কলেজ। অসমেও একই পরিস্থিতি। তবে এবার রাজ্যের স্কুল ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালা খোলার পালা।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের হস্টেলগুলি খুলে দেওয়া হবে। তার আগে ১ নভেম্বর থেকে চালু হবে স্কুল। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্কুলগুলিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে অসম সরকার।

ক্লাসের সেকশনের সংখ্যা বাড়ানো হয়েছে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমানোয় জোর দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, আপাতত স্কুলের সময় দুই ভাগে ভাগ করা হবে। স্কুলের প্রথম পর্ব চলবে সকাল ৮.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত। এরপর ফের দুপুর ১.৩০ থেকে ক্লাস চলবে বিকেল ৪.৩০ পর্যন্ত। পড়ুয়াদের সপ্তাহে তিন দিন স্কুলে আসতে হবে।

অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনার সংক্রমমণ এখনও উদ্বেগ বাড়িয়ে চলেছে অসমে। রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ছুঁইছুঁই। ইতিমধ্যেই অসমে করোনার বলি ৮৫৩ জন। উৎসবের মরশুম শেষে গোটা দেশেই করোনার সংক্রমণ বিপজ্জনক রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Tuesday, October 13, 2020

How to order Aadhar PVC Card /সম্পূর্ণ বদলে যাচ্ছে আধার কার্ড, জানুন নতুন নিরাপত্তা ফিচার, চার্জ-সহ সব তথ্য...

October 13, 2020 0
How to order Aadhar PVC Card /সম্পূর্ণ বদলে যাচ্ছে আধার কার্ড, জানুন নতুন নিরাপত্তা ফিচার, চার্জ-সহ সব তথ্য...

 সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধার কার্ডে বড় বদল আনার কথা ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন আধার কার্ডগুলি একেবারে অন্য অবতারে হাজির হবে। কারণ এগুলিকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) প্লাস্টিকে ছাপার অনুমতি দিয়েছে নিয়ামক সংস্থাটি। ফলে ATM বা ডেবিট কার্ডের মতো এবার আধার কার্ডও ওয়েলেটে সঙ্গে রাখা যাবে। সেইসঙ্গে নতুন কার্ডের সিকিউরিটি ফিচার্সেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সব মিলিয়ে নতুন আধার কার্ডগুলি একদিকে যেমন আরও দীর্ঘস্থায়ী হবে তেমনই এগুলি সঙ্গে নিয়ে ঘোরা বা অনলাইনে ইনস্ট্যান্ট ভেরিফাই করাও সুবিধাজনক হবে। 


এক ঝলকে আধার PVC কার্ডের সিকিউরিটি ফিচার্স:   How to order Aadhar PVC Card 
১) সর্বোচ্চ মানের প্লিন্টিং এবং ল্যামিনেশন। 
২) আধার PVC কার্ড বেশি টেকসই হবে এবং সেটি সঙ্গে রাখাও সুবিধাজনক। 
৩) নব অবতারে হাজির হওয়া আধার PVC কার্ডে সাম্প্রতিকতম বেশ কিছু সিকিউরিটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখ্য হল হলোগ্রাম, গুইলোচে প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্সট। 
৪) আধার PVC কার্ডগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। 
৫) QR কোর্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট অফলাইন ভেরিফিকেশনের সুযোগ। 
৬) কার্ডে আছে ইস্যু ডেট এবং প্রিন্ট ডেটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য। 
৭) একেবারে নতুন আধার PVC কার্ডে আছে এম্বোস আধার লোগো। 

মোবাইল নম্বর লিংক না করা থাকলেও আধার PVC কার্ডের অর্ডার দেওয়া যাবে: 
'Order Aadhaar Card' নামে নতুন একটি পরিষেবা চালু করেছে আধার কর্তৃপক্ষ। এর মাধ্যমে যাঁদের আধার কার্ড আছে তাঁরা সামান্য কিছু টাকা খরচ করে তাঁদের আধার তথ্য PVC কার্ডে ছাপিয়ে নিতে পারবেনয যাঁদের মোবাইল নম্বর রেজিস্ট্রার করা নেই তাঁরা নন-রেজিস্টার্ড/বিকল্প ফোন নম্বর থেকে এটি অর্ডার দিতে পারবেন। অর্ডার দেওয়ার পরে সাধারণত ৫ দিনের মধ্যে নতুন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। 

আরও পড়ুন: ডিসেম্বর থেকে ব্যাংকের নিয়মে বড় বদল! এবার ২৪x৭ পাওয়া যাবে এই পরিষেবা... 

কীভাবে আধার PVC কার্ড স্ট্যাটাস ট্রাক করা যাবে:   How to order Aadhar PVC Card 

আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এর মধ্যে 'My Aadhaar' ট্যাব থেকে আধার PVC কার্ডের স্ট্যাটাস নিয়মিত চেক করা যাবে। এক্ষেত্রে 'My Aadhaar' ট্যাবে গিয়ে 'Check Aadhaar PVC card status'-এ ক্লিক করতে হবে। ভেসে ওঠা নতুন স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য দিয়ে Check Status-এ ক্লিক করতে হবে। 

আধার PVC কার্ডের অর্ডার দেওয়ার খরচ: 
আধার PVC কার্ডের জন্য একজন ব্যক্তিকে ৫০ টাকা খরচ করতে হবে। এর মধ্যে অন্তর্ভূক্ত আছে GST এবং স্পিড পোস্টের চার্জ। 


How to order Aadhar PVC Card   How to order Aadhar PVC Card    How to order Aadhar PVC Card 

Wednesday, September 30, 2020

একবার চার্জ দিলে চলবে ২ সপ্তাহ! বাজারে হাজির Mi-এর নয়া প্রোডাক্ট

September 30, 2020 0
একবার চার্জ দিলে চলবে ২ সপ্তাহ! বাজারে হাজির Mi-এর নয়া প্রোডাক্ট

 আজকের দিনে মানুস ক্রমেই নির্ভরশীল গ্যাজেটের উপরে। বিশেষত করোনা পরবর্তী সময়ে ক্রমেই বেড়েছে এই নির্ভরতা। আর সেই কারণে একাধিক কোম্পানি ক্রমেই বাজারে আনছে নিত্য নতুন ধরনের গ্যাজেট। যা সুবিধা দিয়েছে স্থানীয় মানুষদের।

ভারতের বাজারেও ক্রমেই আনা হচ্ছে একাধিক গ্যাজেট। আর এবারে mi এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে এক নতুন mi watch।

জানা গিয়েছে এই ঘড়ির দাম রাখা হবে ১০৯৯৯ টাকা। এতে রয়েছে নতুন একাধিক সুবিধা। এমনিতেই এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক কোম্পানি নিয়ে এসেছে স্মার্ট ওয়াচ। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এখন দেখার এই ঘড়ি কতটা জনপ্রিয় হতে পারে গ্রাহকদের কাছে। জানা গিয়েছে এই ঘড়ি বিক্রি শুরু হবে আগামী ৬ অক্টোবর থেকে।

রিটেল ষ্টোরের পাশপাশি এই ঘড়ি পাওয়া যাবে একাধিক অন্যান্য জায়গা থেকে। জানানো হয়েছে ই কমার্স সাইট থেকেও গ্রাহকেরা কিনতে পারবেন এই ঘড়ি। এই ঘড়ির ডিসপ্লের আকার জানানো হয়েছে ৪৬ এমএম। দাম কম হওয়ার মধ্যে গ্রাহকদের কাছে আকর্ষণের বিষয় হতে পারে এই ঘড়ি। এছাড়া বেশ কিছু আলাদা রঙ এ পাওয়া যাবে এই ঘড়ি।

এই ঘড়ি টে রয়েছে ১.৩৯ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া রয়েছে গরিলা গ্লাসের ব্যবস্থা। ফলে কোন রকম আঘাত থেকে সুরক্ষা পাওয়া যাবে এই ঘড়ির। এছাড়া এই ঘড়িতে রয়েছে ব্লু টুথের সুবিধাও। এছাড়া এই ঘড়িতে রয়েছে জল নিরোধকের সুবিধাও। রয়েছে ৪২০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ২ সপ্তাহ এই ঘড়ি নাগাড়ে চলতে পারে। আর জিপিএস অন থাকলে ২০ ঘণ্টা চলতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া এই ঘড়িতে রয়েছে হার্ট রেট মাপার সুবিধাও। এছাড়া রয়েছে একাধিক মোড। যা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

পুজোর আগেই বাজারে কম দামে নয়া ফোন, থাকছে দুর্দান্ত ফিচার

September 30, 2020 0
পুজোর আগেই বাজারে কম দামে নয়া ফোন, থাকছে দুর্দান্ত ফিচার

 স্মার্ট ফোনের দুনিয়াতে অন্যতম জনপ্রিয় realme। ইতিমধ্যে তারা একাধিক দেশে নিজেদের বিস্তার করেছে। নিয়ে এসেছে একের পর এক নতুন সিরিজের স্মার্ট ফোন, আর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে। তবে এবারে জানা গিয়েছে গ্রাহকদের জন্য ভারতের বাজারে আগামী ৭ অক্টোবর লঞ্চ হতে চলেছে realme 7i। যাতে থাকবে নতুন প্রযুক্তি। ফলে মনে করা হচ্ছে এই ফোনের সাহায্যে সুবিধা পাবে সাধারণ মানুষজন।

এর আগেও তারা ভারতের বাজারে তাঁরা নিয়ে এসেছে একের পর এক ফোন। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তবে জানা গিয়েছে এবারে এই ফোনে থাকবে অতিরিক্ত একাধিক সুবিধা। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনের দাম রাখা হবে ১৫ হাজার টাকার কাছাকাছি।

জানা গিয়েছে এই দামের মধ্যে গ্রাহকেরা পাবেন ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ। এও জানা গিয়েছে এই ফোন পাওয়া যাবে কিছু আকর্ষণীয় রঙ এ। তবে শুধু ফোন নয় মনে করা হচ্ছে আরও বেশ কিছু গ্যাজেট ভারতের বাজারে লঞ্চ করবে তারা। আর যেহেতু ভারতে যথেষ্ট জনপ্রিয় realme সেই কারণে মনে করা হচ্ছে এই সকল গ্যাজেট গ্রাহকদের কাছে আকর্ষণের বিষয় হবে।

এই ফোনে থাকবে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া থাকবে qualcomm snapdragon 662. এছাড়া এই ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম সঙ্গে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা। এতে রয়েছে androud 10 অপারেটিং সিস্টেমের সুবিধা। এছাড়া এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। সঙ্গে রয়েছে দ্রুত চার্জের সুবিধাও।

Tuesday, September 29, 2020

দুর্গাপুজোর মরশুমে দারুণ অফার এসবিআই-এর, আকর্ষণীয় ছাড় ঘোষণা

September 29, 2020 0
দুর্গাপুজোর মরশুমে দারুণ অফার এসবিআই-এর, আকর্ষণীয় ছাড় ঘোষণা

দুর্গাপুজোর মরশুমে দারুণ অফার এসবিআই-এর, আকর্ষণীয় ছাড় ঘোষণা



 ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের সামনে এনেছে দারুণ সুযোগ। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বড়সড় ছাড়ের ঘোষণা করা হয়েছে এসবিআইয়ের পক্ষ থেকে। এই অফার গ্রহণ করলে গ্রাহকরা যে বেশ লাভবান হবেন, তা বলাই বাহুল্য।

এসবিআই জানাচ্ছে ইয়োনো (Yono) অ্যাপের সাহায্যে বিশেষ কিছু কিনলে ১০০ শতাংশ ছাড় মিলবে প্রসেসিং ফি-তে। এর মধ্যে পড়ছে গাড়ি, সোনা বা ব্যক্তিগত ঋণ নেওয়ার মত ক্ষেত্র। ইয়োনো অ্যাপের সাহায্যে গাড়ি বা সোনা কিনলে, অথবা ব্যক্তিগত ঋণ নিলে কোনও প্রসেসিং ফি দিতে হবে না বলে জানানো হয়েছে।

এছাড়াও গৃহ ঋণের ক্ষেত্রেও প্রসেসিং ফি ১০০ শতাংশ মকুব করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই অনুমোদিত প্রজেক্টগুলির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এসবিআই সুদের ওপর ১০ বেসিস পয়েন্টেরও ছাড় ঘোষণা করেছে।

গ্রাহকদের ক্রেডিট স্কোর ও গৃহ ঋণের মোট পরিমাণের ওপর নির্ভর করবে এই বেসিস পয়েন্টের ছাড়ের পরিমাণ। উল্লেখ্য  এই ছাড় পেতে গেলে আবেদন করতে হবে ইয়োনো অ্যাপের মাধ্যমে।

যেসব গ্রাহকরা গাড়ি ঋণ নিতে চান, তাঁদের জন্য সর্বনিম্ন সুদের হারের ব্যবস্থা থাকছে। ৭.৫ শতাংশ থেকে শুরু হচ্ছে সুদের হার। এছাড়াও তাঁরা নির্দিষ্ট কিছু মডেলের গাড়ির ওপর ১০০ শতাংশ অন রোড ফিনান্স পাবেন বলে জানানো হয়েছে।

এসবিআই গোল্ড লোন দিচ্ছে। এই লোনের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৭.৫ শতাংশ সুদের হার। থাকছে ৩৬ মাসের পেমেন্ট অপশন। সাধারণ গ্রাহকরা ব্যক্তিগত লোন নিতে পারেন। সেক্ষেত্রে সুদের হার ৯.৬ শতাংশ ধার্য করা হয়েছে।

যেসব গ্রাহকরা গাড়ি ঋণ নিতে চান, তাঁদের জন্য সর্বনিম্ন সুদের হারের ব্যবস্থা থাকছে। ৭.৫ শতাংশ থেকে শুরু হচ্ছে সুদের হার। এছাড়াও তাঁরা নির্দিষ্ট কিছু মডেলের গাড়ির ওপর ১০০ শতাংশ অন রোড ফিনান্স পাবেন বলে জানানো হয়েছে।

এসবিআই গোল্ড লোন দিচ্ছে। এই লোনের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৭.৫ শতাংশ সুদের হার। থাকছে ৩৬ মাসের পেমেন্ট অপশন। সাধারণ গ্রাহকরা ব্যক্তিগত লোন নিতে পারেন। সেক্ষেত্রে সুদের হার ৯.৬ শতাংশ ধার্য করা হয়েছে।

Wednesday, September 23, 2020

চাল-ডালে নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্র আলু-পেঁয়াজও আর অত্যাবশ্যকীয় পণ্য নয়  লাগামছাড়া দাম বৃদ্ধির শঙ্কা

September 23, 2020 0
চাল-ডালে নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্র আলু-পেঁয়াজও আর অত্যাবশ্যকীয় পণ্য নয়  লাগামছাড়া দাম বৃদ্ধির শঙ্কা


আট বিরোধী এমপি সাসপেন্ড। আর তাঁদের পাশে থাকার বার্তা দিতে সব বিরোধী দলের রা‌জ্যসভা বয়কটের সিদ্ধান্ত। তাই মঙ্গলবার রাজ্যসভা ছিল বিরোধীশূন্য। এই সুযোগটাই কাজে লাগাল শাসক শিবির। মাত্র কয়েক ঘণ্টাতেই কাজ হাসিল। বিরোধী শূন্য রাজ্যসভার সুযোগ নিয়ে সাতটি বিল পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদি সরকার। প্রতিটি বিলই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বয়কট করায় বিরোধী দলগুলি কোনওরকম আলোচনা ও সংশোধনী দেওয়ার সুযোগই পায়নি। সবথেকে তাৎপর্যপূর্ণ ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন’ সংক্রান্ত বিলও এদিন পাশ হয়ে গিয়েছে। এই বিল পাশ হয়ে যাওয়ায় আগামী দিনে ধান, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রইল না। ফলে এই পণ্যগুলির উৎপাদন, মজুতদারি, রপ্তানি এবং বিক্রি—কোনও ক্ষেত্রেই আর সরকারের কোনও বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ থাকবে না। বিলে বলা হয়েছে, একমাত্র আপৎকালীন পরিস্থিতি ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো সঙ্কট উপস্থিত হলে সরকার হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ, খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সেই সময় আরোপ হতে পারে নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে বিধিনিয়ম বলবৎ করা হবে। কিন্তু সাধারণ সময়ে এরকম কোনও লাগাম থাকবে না। অর্থাৎ ব্যবসায়ীরা এই তালিকাভুক্ত যে কোনও খাদ্যপণ্য কিনে মজুত করতে পারে। বাধা থাকবে না রপ্তানিতেও। কৃষকদের থেকেও এই সব পণ্য সরাসরি কর্পোরেট সংস্থাগুলি কিনতে পারবে। এবং কোনও সীমা না রেখেই। বিরোধীদের আশঙ্কা, এর ফলে প্রতি বছর যখন তখন কৃত্রিম সঙ্কট সৃষ্টি হবে। লাগামছাড়াভাবে বাড়বে খাদ্যপণ্যের দাম। সরকার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সরকারপক্ষ মঙ্গলবার বলেছে, এই বিলের মাধ্যমে কৃষক ও উপভোক্তা—উভয়পক্ষই সুবিধা পাবে। বাজারে যাতে পণ্যের সাপ্লাই বন্ধ না হয়, সেটা নিশ্চিত করাই উদ্দেশ্য এই বিলের।

মঙ্গলবার বিরোধীশূন্য রাজ্যসভায় যে বিলগুলি অনায়াসে পাশ হয়েছে সেগুলি হল, আইআইআইটি আইন (সংশোধনী) বিল, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল, কোম্পানিজ (সংশোধনী) বিল, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি বিল, রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় বিল এবং ট্যাক্স ও অন্য আইন সংশোধনী বিল। আর লোকসভায় এদিন যে তিনটি বিল পাশ হয়েছে সেগুলি হল, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড এবং দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড। লেবার কোড সংক্রান্ত এই তিনটি বিলই বুধবার রাজ্যসভায় পেশ হবে।

ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন পাশ করানোর মাধ্যমে রাজ্যে রাজ্যে থাকা সমবায় ব্যাঙ্কগুলিকে এবার রিজার্ভ ব্যাঙ্কের নজরদারির আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে সরকারের উদ্দেশ্য মূলত দু’টি। প্রথমত, বিভিন্ন সমবায় ব্যাঙ্কে গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা। আর দ্বিতীয়ত, সমবায় ব্যাঙ্কের কর্তাদের যথেচ্ছ অর্থ লগ্নি অথবা ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি পাশ করানোর সময় বলেছেন, এই সংশাধনীর মাধ্যমে শুধুই সেইসব সমবায় সমিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, যারা ব্যাঙ্কিং প্রক্রিয়ার সঙ্গে নিয়োজিত। প্রসঙ্গত মহারাষ্ট্রের পিএমসি সমবায় ব্যাঙ্কের আর্থিক নয়ছয় ও গ্রাহকদের টাকা আত্মসাতের পর এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরকম একের পর এক বিলে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বহু সংশোধনী। কিন্তু সভায় হাজির না থাকায় সেইসব সংশোধনী, কিংবা বিল নিয়ে বিরোধীদের অন্যান্য দাবির সম্মুখীনই হতে হল না সরকারকে। বিনা বাধায় পাশ হল সাতটি বিল। যার জন্য বিরোধীরা সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে। এদিন সংসদের বাইরে এ নিয়ে রীতিমতো তোপ দেগেছে বিরোধীরা। বলেছে, বিল পাশ করার সময় ভোটাভুটি চাওয়া হল। কিন্তু সেই দাবি সরকার মানল না। ধ্বনিভোটে বিল পাশ করাল। আর এখন তো সভা বিরোধীশূন্য। তার সুযোগ যে নেওয়া হবে, তাতে বিস্ময়ের কিছু নেই। অন্যদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান তো বটেই, সরকারপক্ষও বারংবার সভা বয়কট না করার জন্য বিরোধীরা আবেদন করেছে। তারপরও তারা নিজেদের সংসদীয় দায়িত্ব পালন করেনি। জনস্বার্থের আইন প্রণয়নকে বিরোধীরা আটকে দিতে চায়। 

Monday, September 21, 2020

গর্ভের সন্তান ছেলে কি না জানতে স্ত্রীর পেট কাটল যুবক, গ্রেপ্তার

September 21, 2020 0
গর্ভের সন্তান ছেলে কি না জানতে স্ত্রীর পেট কাটল যুবক, গ্রেপ্তার

 


পুরুষতান্ত্রিক মানসিকতার আরও এক ঘৃণ্য নজির সৃষ্টি করল উত্তরপ্রদেশের বুদানের বাসিন্দা পান্নালাল। গর্ভস্থ সন্তান ছেলে কি না, তা জানার জন্য সন্তানসম্ভবা স্ত্রীর পেট চিরে ফেলে সে। মহিলা সাতমাসের সন্তানসম্ভবা ছিলেন। গুরুতর আহত ওই মহিলা এখন বেরিলির হাসপাতালে ভর্তি রয়েছেন। পান্নালালকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দম্পতির পাঁচটি মেয়ে রয়েছে। তাই পুত্র সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিল পান্নালাল। এবার ছেলে হবে কি না, তা জানতে সে শনিবার সন্ধ্যায় স্ত্রীর পেট চিরে ফেলে। রবিবার পুলিসের পক্ষে প্রবীণ সিং চৌহান বলেন, ‘৩৫ বছর বয়সি স্ত্রীর পেট চিরে দেয় পান্নালাল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে সে এমনটা করল, তা আমরা খতিয়ে দেখছি।’

Sunday, September 20, 2020

হৃদরোগ রয়েছে কিনা জানা যাবে একটি সেলফিতেই, জানাচ্ছে সমীক্ষা

September 20, 2020 0
হৃদরোগ রয়েছে কিনা জানা যাবে একটি সেলফিতেই, জানাচ্ছে সমীক্ষা
শরীরের হৃদযন্ত্রে চুপিসাড়ে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা, তা জানা যাবে একটা সেলফির মাধ্যমেই। চিকিৎসকের কাছে একটা সেলফি পাঠালেই এবার জানতে পারবেন আপনার হৃদযন্ত্রের অবস্থা। এক নতুন সমীক্ষা বলছে করোনারি আর্টারি ডিজিস বা সিএডি নির্ণয় করা সম্ভব মানুষের মুখের ছবি দেখে। ইউরোপিয়ান হার্ট জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। গবেষণা জানাচ্ছে হৃদরোগের লক্ষ্মণ চিহ্নিত করবে ডিপ লার্নিং কম্পিউটার। অ্যালগরিদম নামে ওই যন্ত্রটি যে কোনও ব্যক্তির মুখের চারটি ছবি দেখে সিএডি শনাক্ত করবে বলে জানাচ্ছেন গবেষকরা। এটা এক ধরণের স্ক্রিনিং টুল। এই টুলের ব্যাবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে। প্রথমে এক্ষেত্রে ফেস ডিটেক্ট বা মুখমন্ডলে চিহ্নিতকরণ করা হচ্ছে। যে ব্যক্তি সেলফি পাঠাচ্ছেন তাঁর কি কি চিকিৎসা চলছে, সে সম্পর্কে তথ্য যোগাড় করা হয়। এরপর মুখের ত্বকে করোনারি ডিজিজের কিছু নির্দিষ্ট চিহ্ন দেখে হৃদরোগের প্রকৃতি সম্পর্কে বলতে পারেন চিকিৎসকরা। তবে চিকিৎসকের কাছে গিয়ে হৃদরোগ সম্পর্কে জানার পরামর্শই দিচ্ছেন গবেষকরা। এই পদ্ধতিতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি এই রকম পর্যবেক্ষণ যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বের করা হচ্ছে, তা সবসময় পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক নাও হতে পারে। চিনের বেজিংয়ে ফুয়াই হাসপাতাল, চিনা অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্স ও পিকিং ইউনিয়ন মেডিকাল কলেজের গবেষকরাও এই সমীক্ষা চালিয়েছেন। তবে তাঁরা বলছেন ক্লিনিক্যাল টেস্ট বেশি উপযোগী হৃদরোগ শনাক্তকরণে। এই স্ক্রিনিং পদ্ধতিটি সহজ, লাভজনক ও দ্রুত কার্যকরী বলে জানাচ্ছেন তাঁরা।

Saturday, September 19, 2020

চিনের হাতে তুলে দেওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য, সাংবাদিক সহ গ্রেফতার তিন

September 19, 2020 0
চিনের হাতে তুলে দেওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য, সাংবাদিক সহ গ্রেফতার তিন
ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একের পর এক গুরুত্বপূর্ণতথ্য তুকে দেওয়া হয়েছে চিনের হাতে। এমনই অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চিনা নাগরিক বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ শনিবার জানিয়েছে যে দিল্লির বাসিন্দা ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মার পাশাপাশি এক চিনা ও এক নেপালের নাগরিককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তারা বহু গোপন তথ্য চিনের হাতে তুলে দিচ্ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে পুলিশ জানায় দিল্লির পিতমপুরার বাসিন্দা রাজীব শর্মাকে চিনের চরবৃত্তি করার জন্য গ্রেফতার করা হয়েছে। অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানিয়েছেন, চিনা গোয়েন্দাদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দিচ্ছিল রাজীব শর্মা নামে ওই সাংবাদিক। এছাড়া ওই চিনে ও নেপালের দুই নাগরিকও এর সঙ্গে যুক্ত চিনা নাগরিক মহিলা ভুয়ো সংস্থার মাধ্যমে বিপুল টাকা দিচ্ছিল ওই সাংবাদিককে। একগুচ্ছ মোবাইল ফোন, ল্যাপটপ ও গোপন নথি উদ্ধার করা হয়েছে।

Tuesday, September 15, 2020

বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত

September 15, 2020 0
বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত

  শারদোৎসবের আগেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে। কারণ, ভারত ফের পেঁয়াজ রফতানি বন্ধ করল। ফলে সাধারণ বাংলাদেশির রান্নাঘর এখন ঝাঁঝহীন।

বিবিসি জানাচ্ছে, ভারতে পেঁয়াজের দাম তিনগুণ বেড়ে যাওয়ার পর সরকার সব ধরণের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বন্যায় এবার গ্রীস্মকালীন ফসল মার খাওয়ার পর সেখানে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বাজার অস্থির হয়। এর পরেই রফতানিতে লাগাম টানে সরকার।

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় বাংলাদেশের বাজারে শুরু হচ্ছে কালোবাজারি। বিবিসি জানাচ্ছে, পেঁয়াজ রফতানি বন্ধের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড। এতে বলা হয়, বাংলাদেশসহ সব দেশে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি অবিলম্বে বন্ধ হচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রে। সেখান থেকে যেমন পেঁয়াজ রফতানি করা যাবে না বলেই নির্দেশ জারি হয়েছে। ধরে নেয়া হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা চলছে, সেই কারণেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি আপাতত স্থগিত।

বিবিসি জানাচ্ছে, ২০১৯ এর সেপ্টেম্বর মাসে শেষ ভারত থেকে আচমকা বাংলাদেশ সহ সব দেশে পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়েছিল। ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকারী দেশ। প্রতি বছর প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রফতানি হয়।

ব্রেকিং: নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল

September 15, 2020 0
ব্রেকিং: নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল

 নতুন করে চালানো হবে ২০ জোড়া বা ৪০টি ট্রেন। মঙ্গলবার যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল রেল মন্ত্রক।

২১ সেপ্টেম্বর থেকে এই ট্রেনগুলি চালানো হবে।

জানা গিয়েছে এর মধ্যে ১৯ জোড়া ট্রেনের ক্ষেত্রে টিকিটের দাম হবে হামসফর এক্সপ্রেসের সমান। আর লখনউ থেকে দিল্লিগামী ট্রেনের টিকিটের মূল্য হবে জনশতাব্দী এক্সপ্রেসের টিকিটের দামের সমান। ১০ দিন আগে থেকে ট্রেন বুক করা যাবে।

যেসব রুটে দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্টে লম্বা লাইন, টিকিটের ব্যাপক চাহিদা, সেইসব রুটেই এই ট্রেন চালানো হবে।

For more click here

Monday, September 14, 2020

পুজোর আগে বড় ঘোষণা মমতার

September 14, 2020 0
 পুজোর আগে বড় ঘোষণা মমতার

 পুজোর আগে বড় ঘোষণা মমতার৷ সনাতন ধর্মের দরিদ্র ব্রাক্ষণদের মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া ,ধাপে ধাপে বাংলা আবাস যোজনায় ঘরও করে দেওয়া হবে৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের ব্রাক্ষণদের মধ্যে অনেকেই আছেন অতি দরিদ্র৷ সাহায্যের আবেদন আসে। তাদের আবেদনের ভিত্তিতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে৷ পুজোর মাস থেকেই মিলতে পারে এই সাম্মানিক৷ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, যাদের ঘর নেই, তাদের বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়া হবে৷ এবং কোলাঘাটে একটি জমি দেওয়া হয়েছে৷ সেখানে সনাতনী ধর্মের একটি তীর্থস্থান গড়ে উঠবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

পাশাপাশি সব ধর্মের মানুষের পাশেই সরকার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ কেন ব্রাক্ষণদের এই ভাতা…? ব্রাক্ষণ বা পুরোহিতরা হিন্দু সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ৷ ধর্মাচারের থেকে যে কোনো পুজোয় পুরোহিতদের গুরুত্ব রয়েছে৷ পুজো-অর্চনার ভার থাকে তাঁদের উপরই৷

শুধু সর্বজনীন উৎসব নয়, গৃহস্থের বাড়িতে পুজো, শ্রাদ্ধানুষ্ঠান-সহ বিভিন্ন ধর্মীয় কাজকর্মে ডাক পড়ে পুরোহিতদের৷ অনেক ব্রাক্ষণই আছেন পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পান৷ তাতে তাদের সংসার চালাতে কষ্ট হয়৷ তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

তবে বিরোধী রাজনৈতিক দলের দাবি, সামনেই বিধানসভা ভোট। তাই মমতা সরকার ব্রাক্ষণ সম্প্রদায়কে খুশি করতেই ভাতা দেওয়া কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদী-মমতা-সনিয়া থেকে তেন্ডুলকর, সবার উপর গোপন নজরদারি চিনের!

September 14, 2020 0
মোদী-মমতা-সনিয়া থেকে তেন্ডুলকর, সবার উপর গোপন নজরদারি চিনের!

গালওয়ান সঙ্ঘাতের প্রেক্ষিতে তিন দফায় শতাধিক চিনা অ্যাপ বাতিল করেছে ভারত। নরেন্দ্র মোদী সরকারের অভিযোগ ছিল, ওই সব অ্যাপ ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। পূর্ব লাদাখে এখনও চলছে ভারত-চিন সঙ্ঘাত। এমন পরিস্থিতিতে চিনা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ভারতের বহু বিষয়ে নজরদারি চালাচ্ছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক। তাদের বক্তব্য, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অন্তত ১০ হাজার বিশিষ্ট ব্যক্তিত্ব (যাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও আছেন) এবং তাঁদের পরিবারের সদস্যদের উপর নজরদারি চালাচ্ছে শেংঝেনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা। 

ঘটনাচক্রে, ওই সংস্থাটি তথ্য সরবরাহ করে চিন সরকার, চিনা কমিউনিস্ট পার্টি, চিনের সেনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকেও। ফলে তাদের নজরদারি-প্রসূত সেই তথ্য বেজিংয়ের হাতেও পৌঁছেছে বলে আশঙ্কা করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও কূটনীতিকদের।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ওই তদন্তমূলক প্রতিবেদন অনুযায়ী, রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে সংবাদমাধ্যম— এমনকি, অপরাধী ও জঙ্গিদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে দক্ষিণ পশ্চিম চিনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের ‘শেনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড’ নামে ওই সংস্থা। তাদের অন্যতম ‘ক্লায়েন্ট’ শি চিনফিং সরকার, চিনের সেনাবাহিনী পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) এবং চিনা কমিউনিস্ট পার্টি। যদিও ওই সংস্থার কেউ সংবাদপত্রের তরফে পাঠানো কোনও প্রশ্নের জবাব দেননি। সংস্থার এক আধিকারিক ব্যাপারটি ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে বিশদ মন্তব্য এড়িয়ে গিয়েছেন।

তদন্তমূলক প্রতিবেদনটির দাবি, নজরদারির তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী ও তাঁর পরিবারের সদস্যরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনাথ সিংহ, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, পীযূষ গয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও নজরদারির আওতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা-সহ ওড়িশার নবীন পট্টনায়ক, রাজস্থানের অশোক গহলৌত, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, পঞ্জাবের অমরেন্দ্র সিংহের মতো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর তথ্যও সংগ্রহ করছে ওই সংস্থা। প্রধান বিচারপতি এস এ বোবদে, রতন টাটা, গৌতম আদানির মতো শিল্পপতি এবং বিভিন্ন নিউজ চ্যানেলের সম্পাদক, ইউপিএ আমলে প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু এবং বিভিন্ন সাংবাদিক ও সংবাদব্যক্তিত্বও রয়েছেন ওই সংস্থার আতসকাচের তলায়। এঁদের মধ্যে অনেকের পরিবারের সদস্যদের তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে দাবি। রয়েছে ডিএমকে, বিএসপি, আরজেডি-র মতো রাজনৈতিক দলের গতিবিধির তথ্য। যেমন রয়েছে সচিনের মতো কিংবদন্তি ক্রিকেটারের তথ্যও। প্রতিবেদনের আরও দাবি— জঙ্গি, চোরাকারবারি, অপরাধীদের কার্যকলাপের তথ্যেও পূর্ণ এই চিনা সংস্থার তথ্যভাণ্ডার।

এই ব্যক্তিদের কাজকর্ম, তাঁদের গতিবিধি-সহ যাবতীয় তথ্য প্রতিনিয়ত সংগ্রহ করছে শেনহুয়ার ওই সংস্থা। তথ্যসংগ্রহের উৎস বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, গবেষণাপত্র, প্রতিবেদন বা নিয়োগের বিজ্ঞপ্তির মতো বহুবিধ বিষয়। শেনহুয়ার নিজস্ব ‘মনিটরিং ম্যাপ’ও রয়েছে। সংস্থার পরিভাষায় যা হল ‘পার্সন ইনফর্মেশন অ্যান্ড রিলেশনশিপ মাইনিং’। শেনহুয়ার ওয়েবসাইটে রয়েছে ‘ওভারসিজ কি ইনফরমেশন ডেটাবেস’ (ওকেআইডিবি)। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, গত প্রায় দু’মাস ধরে সংস্থার ‘মেটা ডেটা’ ও ‘লগ ফাইল’ ঘেঁটে তথ্য বার করেছে তারা। দেখা গিয়েছে, শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহির মতো বহু দেশের বিশিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করে শেনহুয়া।


২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার ২০টি প্রসেসিং সেন্টার রয়েছে বিভিন্ন দেশে। গত ১ সেপ্টেম্বর সংস্থার ওয়েবসাইটে দেওয়া ই-মেলে এই সংক্রান্ত প্রশ্নপত্র পাঠিয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছিল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। কিন্তু কোনও জবাব আসেনি। উল্টে ৯ সেপ্টেম্বর থেকে শেনহুয়ার ওয়েবসাইট দেখা যাচ্ছে না। ওই সংবাদপত্রের এক প্রতিনিধি সংস্থার শেনঝেনের প্রধান কার্যালয়েও গিয়েছিলেন। এক আধিকারি তাঁকে বলেন, ‘এই সব প্রশ্ন ব্যবসায়িক গোপনীয়তার পরিপন্থী। তাই প্রকাশ করা যাবে না।’ 


তবে নয়াদিল্লিতে চিনা রাষ্ট্রদূতের অফিসের একটি সূত্র বলেছে, ‘‘খিড়কিরদরজা দিয়ে বা স্থানীয় আইন ভেঙে চিনের বাইরের তথ্য চিনের সরকার কখনও কোনও সংস্থা বা ব্যক্তির কাছ থেকে নেয় না।’’ তবে শেনহুয়ার কাছ থেকে তথ্য নেওয়া সম্পর্কিত সরাসরি প্রশ্ন এড়িয়ে গিয়েছে ওই সূত্র।


গত ৪ মে থেকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল সেনা মোতায়েন করেছে চিন। তার জেরে ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’পক্ষের সেনা সংঘর্ষে ভারতের ২০ জওয়ানের মৃত্যু এবং তার পরবর্তী ঘটনাক্রমের উপর নজর রাখলে এটা অত্যন্ত ‘স্পর্শকাতর’ বিষয় বলেই মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল। বিশেষত, শেনহুয়া যখন দাবি করছে, তারা শি চিনফিং সরকার এবং সে দেশের সেনার সঙ্গে কাজ করে। যদিও অস্ট্রেলিয়ার ক্যানবেরার সাইবার সিকিউরিটি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রবার্ট পটারের মতে, ‘‘প্রত্যেক দেশই এই ধরনের তথ্য সংগ্রহ করে থাকে। এটা বিদেশ সংক্রান্ত গোয়েন্দাদের কাজ। কিন্তু বিপুল পরিমাণ তথ্য ও প্রযুক্তির অপব্যবহার করে চিন সেটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।’’ 

Sunday, September 13, 2020

করোনার জন্য ভোট পিছবে না, বাংলাতেও যথাসময়ে ইঙ্গিত নির্বাচন কমিশনের

September 13, 2020 0
করোনার জন্য ভোট পিছবে না, বাংলাতেও যথাসময়ে ইঙ্গিত নির্বাচন কমিশনের
করোনার জন্য কোনও নির্বাচনই পিছিয়ে যাচ্ছে না। বিহারের আসন্ন বিধানসভা ভোট যথাসময়ে হবে। একইসঙ্গে হবে মধ্যপ্রদেশের ২৪টি আসনের উপনির্বাচনও। নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, আগামী বছর বাংলা সহ যে চারটি রাজ্যে ভোট নির্ধারিত রয়েছে, সেখানে ভোট নির্দিষ্ট সময়েই হবে। আর সেই কারণেই কিছুদিন আগেই সব দলের কাছে প্রস্তাব, পরামর্শ ও সুপারিশ চেয়ে বৈঠকও করেছিল কমিশন। ওই বৈঠকে বিভিন্ন দল যে সুপারিশ ও মতামত দিয়েছে, তা খতিয়ে দেখেই নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি শুরু করেছে।
ইতিমধ্যেই যে প্রস্তাবগুলি কমিশনের কাছে এসেছে, তার মধ্যে অন্যতম হল, ব্যালট পেপার ফিরিয়ে আনা হোক। কারণ, ভোটযন্ত্রের মাধ্যমে ভোট হলে করোনার সংক্রমণ বেশি ছড়ানোর আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল এই দাবি করেছে। বলা হয়েছে, ব্যালট পেপার তুলনামূলকভাবে অনেক কম সংক্রমণপ্রবণ। কারণ একটি ব্যালট পেপার একজন ভোটারই স্পর্শ করবে। তবে এই সুপারিশ আদৌ কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, সেক্ষেত্রে ভোটগণনা অনেক সময়সাপেক্ষ হবে। এবং গণনাকর্মীর সংখ্যাও বাড়াতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কয়েক দফায় কথা বলার পর সিদ্ধান্ত হয়েছে, যতদিন করোনা চলবে, ততদিন রাজ্যে রাজ্যে বাড়বে বুথের সংখ্যা। থাকবে পৃথক কোভিড বুথ। কারণ, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, করোনা পজিটিভ হলেই তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসা যাবে না। পোস্টাল ব্যালট দিয়ে তাঁর ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই ব্যবস্থা যথেষ্ট জটিল। তাই ভাবনাচিন্তা করা হচ্ছে আলাদা কোভিড বুথ রাখার। বুথের সংখ্যা বাড়ানোর কারণ হল, যাতে একটি বুথে ভিড় বেশি না হয়। বুথ বাড়ানো হলে যে কর্মীসংখ্যা ও পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, তা নিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলবে নির্বাচন কমিশন। ভোটকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে যাতে পিপিই কিট দেওয়া যায়, সেটা নিয়েও আলোচনা করা হবে। এই অতিরিক্ত পরিকাঠামো নির্মাণের টাকা রাজ্যগুলিকে কেন্দ্রীয়ভাবেই দেওয়া হবে বলে স্থির হয়েছে। সম্ভবত চলতি মাসের তৃতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বিহার ও বিভিন্ন রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আধা সামরিক বাহিনী কবে থেকে কতটা পাওয়া যাবে সেই তথ্যও জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

Thursday, September 10, 2020

আজকের বাছাই করা খবর

September 10, 2020 0
আজকের বাছাই করা খবর

চীন সীমান্তে যুদ্ধ প্রস্তুতি, রাফাল নিয়ে তৈরি ভারত

চীনের প্রতিটি সীমান্তে হাই অ্যালার্ট। মঙ্গলবার থেকে লাদাখ, অরুণাচল প্রদেশ এবং সিকিমে হঠাৎ করে সেনা তৎপরতা। ৪ নম্বর ফিঙ্গার পয়েন্টে ভারত ও চীনের সেনার মধ্যে এই মুহূর্তে দূরত্ব মাত্র ২৫০ মিটার। দু’পক্ষই যেভাবে সীমান্তে বিপুল সেনা, রসদ ও ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট আনছে, তাতে একটাই শব্দবন্ধ ব্যবহার করা যায়—যুদ্ধ পরিস্থিতি। 

সোমবার গোদ পাও পাহাড়ি অঞ্চলের নদীতীরে ভারত ও চীনের সেনার নতুন করে সংঘাত হয়। ৪৫ বছর পর চীন-ভারত সীমান্তে হয়েছে গুলিবর্ষণ। সেটাই ছিল সূত্রপাত। তারপরই দু’পক্ষ চরম আগ্রাসী মনোভাব নিয়ে বিপুল সংখ্যায় সেনা মুভমেন্ট এবং ফাইটার জেটের লাগাতার উড়ান বাড়িয়ে দিয়েছে। বুধবার তিব্বতের হোটন এয়ারবেস থেকে দিনভর জে-২০ ফিফথ জেনারেশন যুদ্ধবিমান উড়িয়েছে চীন। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পূর্ব লাদাখ ও গলওয়ান উপত্যকার অভিজ্ঞতার পর ভারতের অতি সক্রিয়তায় চীন যথেষ্ট বিস্মিত। সেই সক্রিয়তার সঙ্গে সাযুজ্য রেখে মঙ্গলবার থেকে সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশে ভারতের সু঩খোই ৩০, মিগ ২৯ এবং মিরাজ ২০০০ উড়ছে। 

অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার আর চিনুক হেভি লিফট নতুন করে মোতায়েন করা হয়েছে দু’টি ফরওয়ার্ড বেসে। ভারতীয় বায়ুসেনা নাইট টাইম কমব্যাট এয়ার পেট্রলিং শুরু করেছে মঙ্গলবার সন্ধ্যা ঩থেকেই। প্যাংগং লেক, গোগরা, হট স্প্রিং এলাকায় নাইট টাইম পেট্রলিং এবং প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের প্রায় সব পাহাড় চূড়ায় ভারতের দখলদারি। এই দুই ধাক্কায় স্ট্র্যাটেজিকভাবে তীব্র সঙ্কটে চীন। ইতিমধ্যেই প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ৩ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। ভারত চাইছে সেই সংখ্যা ৫ হাজার ৫০০তে নিয়ে যেতে। ফলে, চীনের যে কোনও সেনা মুভমেন্টই চলে আসছে ভারতীয় সেনার নজরদারিতে।

এর মধ্যেই তাৎপর্যপূর্ণ হল, আজ ভারতীয় বায়ুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত হতে চলেছে রাফাল এয়ারক্র্যাফ্ট। যা এক ধাক্কায় ভারতের বায়ুসেনার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। আম্বালা এয়ার বেসে হাই প্রোফাইল এক অনুষ্ঠানে এই রাফাল অন্তর্ভুক্ত করা হবে। অন্তর্ভুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লিও। আম্বালা থেকে দু’টি রাফাল সোজা উড়িয়ে আনা হবে লে এয়ার স্ট্রিপে। ভারতীয় বাহিনীর সাম্প্রতিক তৎপরতা ও অতি সক্রিয়তায় লাদাখে এই প্রথম চীন রীতিমতো আতঙ্কিত। এতদিন সীমান্ত সংঘাতে চীনের আগ্রাসী মনোভাব অথবা অনুপ্রবেশের চেষ্টা ভারত প্রতিরোধ করে এসেছে।

 কিন্তু এভাবে ভারতীয় সেনার আগ্রাসী মনোভাব দেখা যায়নি। পূর্ব লাদাখের তিনটি অংশে প্রায় হাজার বর্গ কিলোমিটার এলাকায় লালফৌজ ঢুকে আসার পর এবার প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে একের পর এক পাহাড়ের চূড়া ভারতীয় সেনা দখল করে নিয়েছে। আর এই অংশে ভারত সুবিধাজনক অবস্থানে। কারণ চীন সম্পূর্ণ পিছু হটে পুনরায় পূর্ব লাদাখকে টার্গেট করেছে। ইতিমধ্যেই ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টে চীন রীতিমতো যুদ্ধ সরঞ্জাম নিয়ে এসেছে। খনন করা হয়েছে চারটি বাঙ্কার। পাল্টা ভারত সেনা মোতায়েন করেছে আরও তিনটি ফিঙ্গার পয়েন্টে। মোট তিনটি ফিঙ্গার পয়েন্টে একপ্রকার মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারতীয় বাহিনী ও লালফৌজ।

 কৈলাস রেঞ্জের সাকা লা থেকে শুরু করে যে পাহাড় চূড়াগুলি ভারতের সেনার দখলে চলে এসেছে সেগুলি হল, ব্ল্যাক টপ, হেলমেট, গুরুং হিল, মাগর হিল, মুখাপারি, রেজাং লা, রেচিন লা। ফলে বিপুল পরিমাণ যুদ্ধ রসদ ও সরঞ্জাম নিয়ে এলেও সেগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছের ভুমিখণ্ডে পৌঁছতে পারছে না চীন। পেরতে পারছে না নিয়ন্ত্রণ রেখাও। লাদাখে ভারতকে অনেক বেশি ব্যস্ত রেখে অরুণাচল প্রদেশ ও সিকিমে যাতে বেজিং ঝটিকা হামলা করতে না পারে, তাই বুধবার থেকেই উত্তর-পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। সোমবার যে অস্ত্র নিয়ে লালফৌজ ঢোকার চেষ্টা করে, ১৫ জুন গলওয়ান উপত্যকার আগ্রাসনে ব্যবহার হয়েছিল সেই একই হাতিয়ার। সেই অস্ত্র একপ্রকার আদিমযুগের। গুয়ানদাও নামের ওই অস্ত্রের একটি দিকে ধারালো ব্লেড লাগানো।
প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়য় কমিটির সঙ্গে বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে চীনের বিদেশমন্ত্রীর বৈঠকের প্রাক্কালে সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠা থেকেই স্পষ্ট, এর বিশেষ সুফল পাওয়া যাবে না। একমাত্র বাকি রয়েছে সর্বোচ্চ স্তরের শান্তিবৈঠক। অর্থাৎ নরেন্দ্র মোদি-জি জিনপিং সাক্ষাৎ। চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের পর থেকে একবারও মোদি ও জিনপিংয়ের কথা হয়নি। এবার কি হবে?

অফিসটাইমেও হাতে গোনা যাত্রী, পরিষেবা
চালু হলেও চেনা ছন্দে ফেরেনি দিল্লি মেট্রো

সকালে শুধুমাত্র চার ঘণ্টার জন্য চালু মেট্রো পরিষেবা। দূরত্ববিধি মেনে লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে পৌঁছতেই যদি শেষ মেট্রোটি চলে যায়? এই চিন্তা করেই বুধবার ঘণ্টাদুয়েক সময় হাতে নিয়েই মেট্রো ধরতে বেরিয়েছিলেন দিল্লির নির্মাণ বিহারের বাসিন্দা আমন পুষ্কর। কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে তাঁর চোখ কপালে। কোথায় ভিড়? কী স্টেশন, কী মেট্রো, পুরোটাই একদম ফাঁকা। থার্মাল স্ক্রিনিং, লাগেজ স্ক্যানিং, স্যানিটাইজেশনের পর স্মার্ট কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে পৌঁছতে সময় লাগল মেরেকেটে পাঁচ মিনিট। না, ভুল হল। আরও কয়েক সেকেন্ড কম।
দিল্লি মেট্রোর অন্যতম ব্যস্ত ইন্টারচেঞ্জ স্টেশন রাজীব চকের ভিড়ের সঙ্গে সম্যক পরিচিত আয়ান গুপ্তা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্টেশনে মেট্রো ঢোকার আগেই তাই থ্রি ফোল্ড গোটানো ফুল হাতা শার্টটিকে কব্জি পর্যন্ত পরে নিলেন তিনি। উদ্দেশ্য একটাই, পাছে ধাক্কা না লাগে মেট্রোয় উঠতে যাওয়া অপর যাত্রীর সঙ্গে। কিন্তু রাজীব চকে ট্রেন থামতেই কার্যত বিস্ময়ে হতবাক আয়ান। সকাল ১১টার রাজীব চক মেট্রো স্টেশনে দরজার ওপারে নাকি মাত্র একজন ব্যক্তি দাঁড়িয়ে!
এই অভিজ্ঞতা শুধুমাত্র আমন পুষ্কর কিংবা আয়ান গুপ্তার একার নয়। গত ৭ সেপ্টেম্বর থেকে দিল্লি মেট্রোয় সফর করা কমবেশি সব যাত্রীরই। কারণ পরিষেবা শুরুর তিন দিন পরে এখনও আগের সেই চেনা ছন্দে ফেরেনি দিল্লি মেট্রো। অফিস টাইমে আক্ষরিক অর্থেই মাত্র কয়েকজন যাত্রী সফর করছে ট্রেনগুলিতে। যাত্রীর অভাবে কার্যত খাঁ খাঁ করছে দিল্লি মেট্রোর ব্যস্ত স্টেশনগুলি। সেই হাঁকডাক, মেট্রো থেকে নেমেই কাঁধে ল্যাপটপের ব্যাগ গুছিয়ে ঊর্ধ্বশ্বাসে প্ল্যাটফর্ম কিংবা এগজিট ওয়ের দিকে ছোটা। ... উধাও সবটাই। পরিবর্তে চাপা আতঙ্ক প্রত্যেকের মধ্যে। শরীরী ভাষাতেই তা মালুম হচ্ছে। টার্মিনাল স্টেশনে মেট্রো একবার স্যানিটাইজ হয়েছে তো? একটি সিট ছেড়ে এইমাত্র পরের আসনে যিনি বসলেন, তিনি কি একবার খুক করে কেশে উঠলেন? ব্যাগটি কি ঠেকে গেল অন্যের শরীরের সঙ্গে? ‘দিলওয়ালে কা শহর’ দিল্লিতে এই ছবি যেন বেজায় অপরিচিত মেট্রোর নিত্যযাত্রীদের কাছে।



আর্থিক সঙ্কট চরমে, দুই কিস্তিতে
পিএফের সুদ মেটানোর সিদ্ধান্ত

কেন্দ্রীয় সরকারের আর্থিক সঙ্কট চরমে। অবস্থা এতটাই খারাপ যে ইপিএফের সুদ পর্যন্ত একসঙ্গে দেওয়ার মতো পরিস্থিতি নেই। পরিবর্তে তা কিস্তিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, প্রথমে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) গ্রাহকদের সুদ দেওয়া হবে ৮.১৫ শতাংশ হারে। তারপর দ্বিতীয় কিস্তিতে বকেয়া ০.৩৫ শতাংশ দেওয়া হবে। বুধবার কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তই নিয়েছে সরকার। যা কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এদিন এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিমে (ইডিএলআই) আর্থিক সহযোগিতার সর্বোচ্চ সীমাও ছয় লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় কোনও পিএফ গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যকে এই কর্মসূচির আওতায় আর্থিক সহযোগিতা করা হয়। যদিও এদিনের বৈঠকে পিএফের পেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
গত মার্চ মাসে ইপিএফও’র ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে স্থির হয়েছিল, ২০১৯-২০ আর্থিক বছরের হিসেবে দেশের প্রায় সাড়ে ছ’কোটি ইপিএফ গ্রাহককে ৮.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এই হার তার আগের বছর, অর্থাৎ, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ১৫ বেসিস পয়েন্ট কম। করোনা পরিস্থিতির কারণে একই বছরে দু’বার ইপিএফের সুদ কমানো হতে পারে বলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছিল। এদিন অছি পরিষদের বৈঠক থেকে একটি বিষয় স্পষ্ট। তা হল, ২০১৯-২০ অর্থবর্ষের হিসেবে ইপিএফের সুদের হার আর কমানো হচ্ছে না।
 পরিবর্তে দু’টি ধাপে পিএফ গ্রাহকেরা ৮.৫০ শতাংশ হারে সুদ পাবেন। সরকারি সূত্রের খবর, এদিনের বৈঠকে এহেন সিদ্ধান্তের কারণ হিসেবে বারবার করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন জানিয়েছে, গত মার্চের সিদ্ধান্ত অনুসারে যদি গ্রাহকদের একবারে ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের প্রায় আড়াই হাজার কোটি টাকার ঘাটতির মুখে পড়তে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে যা সামাল দেওয়া একপ্রকার অসম্ভব। কিস্তিতে সুদ মেটানো হলে এই সমস্যার কিছুটা সমাধান সম্ভব। জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরে বাকি ০.৩৫ শতাংশ সুদ মেটানোর কথা জানিয়েছে কেন্দ্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেসব ইপিএফ গ্রাহক ডিসেম্বরের আগেই অবসর গ্রহণ করবেন, তাঁদের ক্ষেত্রে কী হবে? বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে পুরোমাত্রায়। যদিও শ্রমমন্ত্রকের একটি সূত্রের খবর, এরকম ব্যতিক্রমী ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীদের ইপিএফ সুদ একবারেই মিটিয়ে দেওয়া হতে পারে।

সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি প্রশ্ন তুলছে, যে আর্থিক সঙ্কটের কথা বলে দুটো কিস্তিতে সুদ মেটানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেই সঙ্কট ডিসেম্বরের মধ্যে মিটে যাবে তো? যদি না মেটে, সেক্ষেত্রেও সিদ্ধান্ত মেনে বকেয়া সুদ শ্রমিক-কর্মচারীদের দেওয়া হবে তো? শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) বিক্রির মাধ্যমে বকেয়া ০.৩৫ শতাংশ সুদের অর্থ জোগাড় করা হবে।

সাঁওতালি মাধ্যমেও স্নাতকের পড়াশোনা বাঁকুড়ায়


স্নাতক স্তরে সাঁওতালি মাধ্যমে পড়াশোনায় ছাড়পত্র দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে এ বার সেই সুযোগ মিলবে। অতিথি শিক্ষকও নেওয়া হচ্ছে। তবে ক্লাস শুরু হওয়ার আগেই সিলেবাস সাঁওতালি মাধ্যমে অনুবাদ করাটা এখন বড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বড় পরীক্ষা। 
জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২০০৮ সালে প্রাথমিক স্তরে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন শুরু হয়। ২০১৮ সালে প্রথম মাধ্যমিক এবং এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। সূত্রের খবর, বাঁকুড়া জেলায় তেমন প্রায় ৭২ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। তবে কলেজে সাঁওতালি মাধ্যম চালু না থাকায় উচ্চশিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছিলেন। সমস্যা মেটাতে কলেজে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন চালুর দাবি উঠছিল। অগস্টে উচ্চশিক্ষা দফতর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও ঝাড়গ্রামের লালগড় গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সাঁওতালি মাধ্যমে পড়ানোর ছাড়পত্র দেয়। গত ২২ অগস্ট থেকে সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। শুরু হয়েছে অতিথি শিক্ষক নিয়োগ ও পাঠ্যক্রম অনুবাদের কাজ।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “উচ্চশিক্ষা দফতর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্নাতক স্তরের পড়াশোনা চালু করার অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করেছি।” তিনি জানান, দর্শন, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক— এই পাঁচটি বিষয় সাঁওতালি মাধ্যমে পড়ানো হবে। ওই বিষয়গুলি ও আনুষঙ্গিক বিষয়ের বই সাঁওতালি ভাষায় অনুবাদের কাজ শুরু হয়েছে। উপাচার্য জানান, আপাতত অলচিকি হরফ জানা ও নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করা ব্যক্তিদেরই অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। তবে এত বড় পাঠ্যক্রম অনুবাদ করতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে। উপাচার্য বলেন, “সাঁওতালি মাধ্যমের সিলেবাস অনুবাদের জন্য ওই ভাষা জানা জেলার নানা কলেজের শিক্ষক এবং রাজ্যের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষেরও সাহায্য নিচ্ছি আমরা। নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস অনুবাদ করার কাজ শেষ করাটাই এখন মূল লক্ষ্য।” 
ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া জেলা ‘গডেৎ’ বিপ্লব সরেন বলেন, “স্নাতক স্তরে সাঁওতালি মাধ্যম চালু করার জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম। সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কয়েকশো ছেলেমেয়ের উচ্চশিক্ষার পথ মসৃণ হয়েছে। আমরা খুবই খুশি।” এ বছর উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য প্রথম বাঁকুড়ার হিড়বাঁধের তিলাবাইদ গ্রামের বাসিন্দা অমরদীপ টুডু। তিনি বলেন, “সাঁওতালি মাধ্যমে পড়াশোনার পরে বাংলা মাধ্যমে ফিরে আসতে গেলে খুবই সমস্যায় পড়তাম। স্নাতক স্তর পর্যন্ত সাঁওতালি মাধ্যম চালু হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি।”

ভোডাফোন নিয়ে আশঙ্কা থাকছেই

বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি কিস্তিতে মেটাতে টেলিকম সংস্থাগুলিকে ১০ বছর সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বকেয়া মিটিয়ে ব্যবসাকে স্থিতিশীল করার জন্য ভোডাফোন-আইডিয়ার (ভিআইএল) কাছে সেই সময়ও যথেষ্ট কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করল মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। 
ব্যবসায় বড় অঙ্কের ক্ষতির পাশাপাশি, স্পেকট্রাম ও লাইসেন্স ফি বাবদ বিপুল বকেয়া রয়েছে ভিআইএলের কাঁধে। এই অবস্থায় প্রথমে বাজার থেকে ২৫,০০০ কোটি টাকা তোলার কথা ঘোষণা করলেও, সোমবার পুঁজি সংগ্রহের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত করার ইঙ্গিত দিয়ে রেখেছে সংস্থাটি। এ ব্যাপারে শেয়ারহোল্ডারদের সম্মতি চাওয়া হবে। মাসুল বৃদ্ধিরও ইঙ্গিত দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এখনই যে তারা জমি ছাড়তে নারাজ, পুঁজি তোলার সিদ্ধান্তের মাধ্যমে সেই বার্তা দিয়ে রেখেছে সংস্থাটি। 
তবে ফিচের বক্তব্য, ভিআইএলের যা আর্থিক অবস্থা, তাতে বকেয়া মেটাতে ১০ বছরের সময়সীমাও সম্ভবত যথেষ্ট নয়। বরং সংস্থাটির দুর্বল স্বাস্থ্যের জন্য বাজারে অংশীদারি কমতে পারে। সে ক্ষেত্রে জিয়ো এবং এয়ারটেলের অংশীদারি বাড়বে বলে মনে করছে মূল্যায়ন সংস্থাটি। 
এ দিকে, সংস্থার শীর্ষ কর্তা রবীন্দ্র টক্করকে তিন বছর বেতন না-দেওয়ার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ভিআইএল। গত অগস্টে তিন বছরের জন্যই ওই পদে আসেন তিনি। সংস্থার প্রস্তাব, টক্করের কাজের খরচ বহন করবে তারা। তবে বেতন এবং পরিচালন পর্ষদ বা কোনও কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য কোনও অর্থ পাবেন না তিনি। 

ইন্দ্রাণীর সঙ্গে একই জেলে রিয়া


ফের জামিনের আবেদন করলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। আগামী কাল সেই আবেদনের শুনানি হবে।
সুশান্তকে মাদকের জোগান দেওয়ার অভিযোগে গতকাল রিয়াকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। কালই এক বার জামিনের আবেদন করেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। সেই আবেদন খারিজ করে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান দায়রা আদালতের বিচারক। আজকে রিয়াকে ফের ‘নির্দোষ’ দাবি করে জামিনের আবেদন করেন মানশিন্ডে। আবেদনে বলা হয়েছে, ‘‘রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।’’

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার ঠিক আগে আগেই, ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন নরওয়ের পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে। মার্কিন টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’ সূত্রে এ খবর জানা গিয়েছে।
গত অগস্টেই নাটকীয় ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা করে ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দুটি দেশ। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনাকে সামনে রেখেই ট্রাম্পকে মনোনীত করেছেন নরওয়ের পার্লামেন্টের চার বারের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে। তিনি আবার নেটোয় নরওয়ের প্রতিনিধি দলের চেয়ারম্যানও বটে।

Wednesday, September 09, 2020

জিও-কে টক্কর দিতে মাঠে ভোডাফোন-আইডিয়া জুটি, দেখে নিন ‘V!’-এর সস্তার প্ল্যানগুলি

September 09, 2020 0
 জিও-কে টক্কর দিতে মাঠে ভোডাফোন-আইডিয়া জুটি, দেখে নিন ‘V!’-এর সস্তার প্ল্যানগুলি

 এক ঝলকে দেখে নিন Vi-এর নতুন প্ল্যান

  • ২৪৯ টাকায় ২৮ দিনে মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  • ২৯৯ টাকায়  ২৮ দিনে মিলবে ২+২ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  • ৩৯৯ টাকায় ৫৬ দিনে মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  • ৫৯৯ টাকায়  ৮৪ দিন মিলবে ১.৫ GB ইন্টারনেট।
  • ১৪৯ টাকায়  ২৮ দিনে মিলবে ২GB+ ৩০০ SMS।
  • ৩৭৯ টাকায় পাওয়া যাবে  ৬GB+ ১০০০ SMS ৮৪ দিনের জন্য।
  • ২১৯ টাকা দিলে মিলবে ১ GB ২৮ দিনের জন্য।
  • ৪৪৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন  ২+২ GB ইন্টারনেট ৫৬ দিনের জন্য
  • ৬৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন  ২+২ GB ইন্টারনেট ৮৪ দিনের জন্য।
  • ২৩৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ১.৫ GB ইন্টারনেট ৩৬৫ দিনের জন্য।
  • এই প্রতিটি ক্ষেত্রেই টকটাইম মিলবে আনলিমিটেড।

চমক দিতে কেন্দ্র 'চন্দ্রযান'-৩ ২০২১ সালের গোড়াতেই পাঠাতে পারে!

September 09, 2020 0
চমক দিতে কেন্দ্র 'চন্দ্রযান'-৩ ২০২১ সালের গোড়াতেই পাঠাতে পারে!

 চন্দ্রাযান-৩’ চাঁদে ভারতের মিশন, ২০২১ সালের গোড়ার দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং রবিবার জানিয়েছেন। তবে, চন্দ্রাযান-২ এর মতো এর অরবিটর থাকবে না তবে এতে ল্যান্ডার এবং রোভার অন্তর্ভুক্ত থাকবে বলেও তিনি জানান। গত বছরের সেপ্টেম্বরে চন্দ্রায়ণ-২ এর হার্ড ল্যান্ডিং-এর পরে, স্পেস এজেন্সি ইসরো এই বছরের শেষের দিকে চাঁদে আরও একটি মিশনের পরিকল্পনা করেছিল। তবে করোনভাইরাস মহামারী এবং লকডাউন এর জেরে চন্দ্রায়ণ-৩ এর মতো ইসরোর বেশ কয়েকটি প্রকল্প বিলম্বিত হচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনার অংশ হিসাবে চন্দ্রায়ণ -২ গত বছরের 22 জুলাই লঞ্চ করেছিল। তবে, ল্যান্ডার বিক্রম সেপ্টেম্বর-এ হার্ড ল্যান্ডিং করে এবং তার প্রথম প্রয়াসে চাঁদের পৃষ্ঠে সফলতার সাথে অবতরন করা প্রথম দেশ হওয়ার ভারতের স্বপ্নকে বিধ্বস্ত করে। তবে মিশনের অরবিটর ঠিকঠাক কাজ করছে এবং ডেটা প্রেরণ করছে। কেন্দ্রীয়মন্ত্রী সিং আরো জানান যে, ‍“এদিকে ভারতের এই প্রথম মানব মহাকাশ অভিযান ‌‘গগনায়ন’ এর প্রস্তুতি চলছে। করোনা মহামারীর জন্য কিছুটা অসুবিধা হচ্ছে। তাহলেও ২০২২ সালের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে”।

Forget buggy Windows 10, Windows 7 2020 Edition is the Microsoft operating system we need!

September 09, 2020 0
Forget buggy Windows 10, Windows 7 2020 Edition is the Microsoft operating system we need!

 Windows 10 is a good operating system, for the most part, but it’s not without its problems — I covered just some of these here on the eve of its 5th birthday at the end of July. It seems every new update Microsoft rolls out these days introduces fresh annoyances. No wonder millions of people are still sticking with Windows 7, even though that OS is no longer supported.

For many people, Windows 10 is the operating system they have to use, but not the one they want to. With that in mind, it’s not hard to see the appeal of this remastered Windows 7 2020 Edition.

Two years ago, YouTuber Kamer Kaan Avdan, showcased his vision of Windows 7 — 2018 Edition and we loved it. Avdan, who has also created concept videos for new versions of Windows 95Windows XPWindows 11, and Apple’s version of Windows 10, among many others, took what we loved about Windows 7 and blended it with the best of what Windows 10 has to offer.

Today, he returns to Windows 7 with a 2020 Edition which is even better.

2020 might have been a pretty awful year for most people, but at least Avdan’s concept brings us some joy.

As you might expect if you’ve seen any of his other concepts, this update takes everything we know and love/loved about Windows 7, and gives it a modern makeover with a refreshingly tile-free Start menu, search box, Task View, tabbed File Explorer, and the return of Gadgets. And although he doesn’t specifically mention it this time around, there’s Avdan’s signature Dark Mode too.

What do you think of this re-imagining of Windows 7? Do you prefer it to Windows 10? Let me know in the comments below

Featured Post

Grammar Set for Class VIII

Fill in the blanks with the correct form of the verbs given in brackets: ​1.By the time the doctor arrived, the patient ________ (pass) away...